সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেওয়ার জন্য সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হচ্ছে।

পূর্ণ মন্ত্রী হচ্ছেন যারা

১. আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)

২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)।

৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪)

৪. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)

৫. ডা দীপু মনি (চাঁদপুর-৩)

৬. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯. আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)

১০. ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১০. আব্দুশ শহীদ (মৌলভীবাজার-৪)

১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪. আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫. নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রান-৯)।

১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯. ফরিদুল হক খান (জামালপুর-২)

২০. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)।

২৪. স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্রেট),

২৫. সামন্ত লাল সেন (টেকনোক্রেট)।

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)

২. নসরুল হামিদ (ঢাকা-৩)

৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

৪. মোহাম্মাদ আলী আরাফাত (ঢাকা ১৭)

৫. মহিবুর রহমান (পটুয়াখালী-৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

৭. জাহিদ ফারুক (বরিশাল-৫)

৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩)

১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ। একই সঙ্গে এ বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সারাদেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এরমধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত রেখে ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category