রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

৩৬ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল। হ্রদের পানি স্বাভাবিক অবস্থায় আসায় ৩৬ ঘণ্টা পর তা বন্ধ করা হয়।গতকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাঁধের জলকপাট খোলা হয়েছিল। পরে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাঁধের জলকপাট বন্ধ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্রের  ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি আরো জানান, এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮.৩৭ এমএসএল।

এর আগে গত শনিবার সন্ধ্যায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। ওইদিন কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

এর আগেও প্রথম দফায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ১৫ দিন পর্যন্ত ধাপে ধাপে পাঁচ ফুট পর্যন্ত গেইট খোলা হয়েছিল। হ্রদে পানি কমতে থাকায় স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়।একই সঙ্গে বর্তমানে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১৬ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category