শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

২৬ বছর বয়সেই ডাকাত দলের সর্দার ফরিদপুরের রবিজুল শেখ

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৭ Time View

ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর একটি ক্লুলেস ডাকাতি ঘটনার মূল হোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিজুল শেখ মাত্র ২৬ বছর বয়সেই গড়ে তুলেছে পুরোদস্তুর একটি ডাকাত দল। সেই দল নিয়ে গত মাসে নগরকান্দায় একটি বাড়িতে হানা দিয়ে লুট করে নেয় নগদ টাকা ও মালামাল। র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে আসে তাদের ডাকাতদলের সন্ধান।

র‌্যাব-১০, সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ডাকাত সর্দার মো. রবিজুল শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

র‌্যাব জানায়, গত ২২ মে রাত ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার জুঙ্গুরদী এলাকায় মো. শাতাদাত মুন্সির বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ সবমিলিয়ে অর্ধলাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ভিকটিম নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়।

এদিকে, ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রবিজুল শেখকে।

র‌্যাব কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তিনি বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category