শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পৌনে ৫ কোটি টাকা টোল আদায়

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৯৫ Time View

ঈদুল আজহার ছুটির প্রথম দিনে শুক্রবার পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা।শনিবার সকালে পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে সর্বমোট আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।

এদিকে মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এছাড়া বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২শ’ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। সরকারি প্রতিষ্ঠানের কাছে ৫৩ হাজার ৭৫০ টাকা বাকিসহ মোট আয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category