শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১২ দিনে এলো ৮৭ কোটি ডলার রেমিট্যান্স

  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩১ লাখ ডলার।

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ বিষয়ে জানা গেছে।

এতে বলা হয়, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১২ দিনে যথাক্রমে দেশে এসেছিল ৮১ কোটি ৪৮ লাখ ও ৮৬ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসেবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এদিকে, এপ্রিলের প্রথম ১২দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, রোজা-ঈদে প্রবাসীরা আত্মীয়-স্বজনদের জন্য বিপুল অঙ্কের অর্থ পাঠান। তাই এ সময়ে স্বাভাবিকভাবেই বাড়ে দেশের রেমিট্যান্স প্রবাহ।

মুখপাত্র আরও বলেন, রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কাটবে ডলার সংকটও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category