সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

১০ জানুয়ারি পর্যন্ত বেসরকারি হাসপাতাল ক্লিনিক প্রস্তুত রাখার নির্দেশ

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View
নির্বাচনকালীন সময়ে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ও এর আগে পরে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।

যেকোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার্ড করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে। এমনকি ব্যবস্থাপত্রের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকের পূরণ করা রেফারেল ফরম যুক্ত করে রেফার করতে হবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত হয়।

চিঠির বিষয়ে জানতে চাইলে ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, নাশকতার আশঙ্কা বা কোনো বিশেষ উদ্দেশ্যেই এই চিঠি দেওয়া হয়নি। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে আমরা বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়ে থাকি। যেমন, ঈদের মতো ধর্মীয় উৎসবের সময়েও এটি করা হয়। বলা যায় এটি রুটিন কাজের অংশ। বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর পক্ষ থেকে এ ক্ষেত্রে সহযোগীর আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category