শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

হলে এইচএসসি পরীক্ষার্থীর পকেটে মিলল গাঁজা

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজা নিয়ে প্রবেশ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হলে এমন ঘটনা ঘটে।

এ সময় নকলে জড়িত দুই শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল।তারা হলেন পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুরজু।

আর গাঁজা পাওয়ায় পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী শ্রাবণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, পরীক্ষা হলে নকলের চিরকুট, মুঠোফোন নিয়ে প্রবেশ করায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। অপরজনের কাছে মাদকদ্রব্য গাঁজাসহ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category