বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

হঠাৎ সূচি পরিবর্তন, আইপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ Time View

জরুরি বৈঠকে আইপিএলের আগামী আসরের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের নতুন ঘোষণা অনুসারে আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এসব তথ্য জানিয়েছে।

অর্থাৎ, পূর্ব নির্ধারিত সূচির এক সপ্তাহ পর শুরু হবে আইপিএলের ২০২৫ আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। একই ভেন্যুতে ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। আইপিএলের আগের সূচি অনুসারে, চ্যাম্পিয়ন ট্রফি শেষ হওয়ার মাত্র ৫ দিনের বিরতি দিয়েই শুরু হতো ফ্র্যাঞ্চাজি আসরটি।

আইপিএল পরিচালনা পরিষদ মনে করেছে, আগের নির্ধারিত সূচিতে টুর্নামেন্ট শুরু করলে বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার যথেষ্ট সময় পাবেন না। ওয়ার্কলোডের একটি বিষয়ও থাকে। এসব ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত দুই সপ্তাহের বিরতি দিয়ে আইপিএল শুরু হোক।গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ায় তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে স্বাভাবিকভাবে উদ্ধোধনী ও ফাইনাল ম্যাচ হওয়ায় কথা। একই কারণে কোয়ালিফায়ার-২ও হবে এই ভেন্যুতে। কোয়ালিফায়ার-১ ও ইলিমিনেটর হবে গত মৌসুমের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে।এখনো পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি পরিচালনা পরিষদ। চলতি মাসের শেষ দিকেই চূড়ান্ত সূচি ঘোষণা করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category