মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

হজের ফিরতি ফ্লাইট: ৪১৯ হাজি দেশে ফিরলেন আজ

  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৭৪ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী আজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটটি অবতরণ করে।

এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পোস্ট ফ্লাইট অপারেশনস এর শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।

আগত হজ যাত্রীদের বিমানের বোডিং গেটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজযাত্রীকে বিমানের বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঁইঞা।

এসময়ে উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের পরিচালক (গ্রাহকসেবা) হায়াত-উদ-দৌলা খাঁন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগত হজ যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক সেবায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category