শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সৈয়দপুরে সড়ক সংস্কারের দাবিতে অনশন

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকার ৯০ শতাংশ রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে কোন রাস্তা সংস্কার না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। এসব রাস্তা দ্রুত মেরামতের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে এবার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ৭টি পয়েন্টে এই অনশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, সম্মিলিত বাম সংগঠন, স্বর্ণ কারিগর ও ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন  পেশাজীবী সংগঠন পৃথক পৃথক স্থানে অবস্থান নেয়।এছাড়া অটোচালকরা গাড়ি বন্ধ রেখে কর্মসূচিতে অংশ গ্রহণ করে। যোগ দেয় মিডিয়া কর্মীসহ সাধারণ মানুষ।

ওয়াপদা মোড়, গোলাহাট বাজার, চিনি মসজিদ মোড়, থানার সামনে, ১নং রেলওয়ে ঘুমটি ও শিল্প সাহিত্য পরিষদ মার্কেটের সামনে আনুষ্ঠানিক অনশনে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম আ শামীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, ওয়ার্কাস পার্টির উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন, জাসদ (ইনু) উপজেলা সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আশিক জনি।

এ ছাড়াও বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা শাখা সভাপতি আবুল ফজল টুটুল, সহ-সভাপতি মজিবর রহমান, যুব মৈত্রীর সভাপতি ওবায়দুর রহমান, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর শাহীন হোসেন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য দেন।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান সৈয়দপুরের বাইরে থাকায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category