শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সেমিতে ইংল্যান্ডের সামনেই ভারত, দগদগে ১০ উইকেটে হারের ক্ষত!

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৮ Time View

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা। সেমিফাইনালেই মুখোমুখি হয়েছিল ভারত আর ইংল্যান্ড। সে ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারের লজ্জা দিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল ইংলিশরা। সেবার তারা চ্যাম্পিয়নও হয়।

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই এবারের বিশ্বকাপ খেলতে নেমেছে ইংল্যান্ড। যদিও সেই দুর্দণ্ড প্রতাপের ইংলিশদের দেখা যায়নি এবার। গ্রুপপর্বে তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। ছিল বাদ পড়ার শঙ্কায়।

শেষ পর্যন্ত স্কটল্যান্ডের সমান পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে জস বাটলারের দল। সুপার এইটেও একচ্ছত্র আধিপত্য ছিল না, হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিতে নাম লিখিয়েছে ক্রিকেটের জনকরা।

আজ (বৃহস্পতিবার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংলিশরা। যে ভারত আবার চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত। সাত ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে রোহিত শর্মার দল। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

গ্রুপপর্বে অবশ্য ভারতের সামনে তেমন শক্ত প্রতিপক্ষ ছিল না। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডকে সহজেই হারানো ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতে ৭ রানে।

সুপার এইটেও বড় চ্যালেঞ্জ ছিল না। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তান আর বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও সেমিতে খেলা অনেকটাই নিশ্চিত ছিল তাদের। ওই ম্যাচে অবশ্য ২৪ রানের জয় নিয়েই শেষ চারে এসেছে রোহিত শর্মার দল।

ভারত এখন পর্যন্ত অপরাজিত থাকলেও সবদিক বিবেচনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েনি। ইংল্যান্ডের বিপক্ষেই সেই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এশিয়ার পরাশক্তিদের।অ্যাডিলেইড ওভালে গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছেই ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল ভারত। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে কি সেই দগদগে ক্ষতে প্রলেপ দিতে পারবে তারা? রোহিতদের চোখে প্রতিশোধের আগুন, ইংলিশদের শিরোপা ধরে রাখার মিশন। লড়াইটা যে দারুণ উত্তেজনাপূর্ণ হবে, সেটি আন্দাজ করাই যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category