শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সেনাকুঞ্জে ড. ইউনূসের সঙ্গে কথা বললেন খালেদা জিয়া: সশস্ত্র বাহিনী দিবস

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পাশাপাশি বসেন তারা। এ সময় তাদের মধ্যে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান তারা।

এর আগে বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category