মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা রেখে যাওয়ার জন্য কমিশন কাজ করছে: ইসি রাশেদা

  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৬ Time View

দিনাজপুরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন এবং যে কোন মূল্যেই হোক সেটি করা হবে।

সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, সব দলের অংশগ্রহণ নির্বাচন কমিশন সবসময় চায়। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে সেটি তাদের দলীয় বা ব্যক্তিগত স্বাধীনতা। বর্তমানে রাজনীতির বিরোধের সমাধান করা নির্বাচন কমিশনারের হাতে নাই।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে প্রার্থী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার বক্তব্যে ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জেলা সিনিয়র নির্বাচন অফিসার কামরুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category