শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপি প্রতিনিধি দল

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

সুইডিশ পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির ডেপুটি লটা জনসন ফরনার্ভ এবং মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক বিশেষ দূত ইরিনা শুলগিন-নিওনির সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্টকহোমে সুইডিশ পার্লামেন্ট ও পররাষ্ট্র দপ্তরে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। সাথে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল আবেদীন মোহন, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন।

সুইডিশ পক্ষে আরও ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা এলিন এমেরিকস, বৃন্দা গঙ্গোপাধ্যায় লুন্ডমার্ক প্রমুখ।বৈঠকে বিএনপি নেতারা ৫ আগস্টপরবর্তী পরিস্থিতি তুলে ধরে সুইডিশ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।অন্যদিকে সুইডিশ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category