শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলি চালানো হয়। গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম (৩০) গোমস্তাপুরের রোকনপুর সীমান্তের নগরপাড়া গ্রামের হাসান গোয়ালের ছেলে।রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, সাইফুলসহ আরও ৫-৬ জন রাতে গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন।

এ সময় রাজু হোসেন নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বিষয়টি শুনেছেন, তবে নিশ্চিত নন। খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category