বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

সীমানা পিলার ক্রয়-বিক্রয় : শিক্ষক-ব্যাংকারসহ আটক ৫

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭৬ Time View

পিরোজপুরের নাজিরপুরে সীমানা পিলারসহ পাঁচজনকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।রোববার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ আক্রাম ফকিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিক্রেতা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের হাশেম ফকিরের ছেলে ও উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক  শিক্ষক টুকু ফকির (৫৫), ক্রেতা পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈরজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী মোল্লার ছেলে ও অগ্রণী ব্যাংকের স্থানীয় শরৎগঞ্জ বাজার শাখার জুনিয়র অফিসার জাহাঙ্গির আলম মোল্লা (৩৫), একই জেলার ভাঙ্গুরা উপজেলার মোন্ডুতুষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আলহাজ মোকছেদ পোরামানিক ডাক্তারের ছেলে ফিরোজ আহম্মেদ পোরামানিক (৪৪), একই জেলার সদর উপজেলার পাবনা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে ও পাবনা জেলার ওষুধ প্রশাসন অফিসের অফিস সহকারী আব্দুল মতিন মিয়া (৫২) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপারা উপজেলার সদর ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামান পোরামানিকের ছেলে আবু সাঈদ পোরামানিক (৪৫)।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোররাতে তিনিসহ থানার এসআই পারভেজ বিন কামাল চৌধুরী অভিযান চালিয়ে সীমানা পিলার ক্রয়-বিক্রয়কালে ওই পিলারসহ পাঁচজনকে আটক করা হয়। সেখানে থাকা স্থানীয় গ্রাম পুলিশ আক্রাম আলী শেখ পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের করা হয়েছে।

তিনি আরো জানান, ক্রেতারা গ্রাম পুলিশ আক্রাম আলী শেখের মাধ্যমে ওই সীমানা পিলার ক্রয়ের প্রাথমিক টাকা বায়নার লেনদেন করেছেন। আটককৃতরা পেশাদার সীমানা পিলার ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category