শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

প্রাচ্যের লন্ডন খ্যাত সিলেট শহরজুড়ে চলছে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক-মাইক্রোবাসসহ সকল ধরনের পরিবহণ ধর্মঘট।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সিলেটের জেলা শহর ও আঞ্চলিক সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সিএনজির ফিলিং-স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, শ্রমিকদের রাজনৈতিক বিভিন্ন মামলা থেকে মুক্তি এবং  চৌহাট্টায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার সহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।

তবে আজকের মধ্যে তাদের এ দাবিগুলো মেনে না নিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরো বিভাগজুড়ে ধর্মঘট করার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।

এর আগে মঙ্গলবার সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম জানান, সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে প্রতি মাসের ২০ থেকে ২২ তারিখ আসার পর গ্যাসের লিমিট শেষ হওয়ার কথা বলে বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়ে পরিবহণ শ্রমিকরা। ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা সমাধানের জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অনুরোধ জানানো হলেও কোনো সুরাহা হয়নি।

এদিকে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতি মাসের ১৮-২০ তারিখের পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়ির চালকরা।

তিনি আরও বলেন, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ- বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা।  এ দুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।

বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহণ শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করবেন। প্রয়োজনে অচল করে দেওয়া হবে পুরো সিলেট বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category