বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

সিলেটের ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

শিউলি ফুটেছে, সাদা কাশবনে সেজেছে প্রকৃতি। শুভ্র শরতের স্নিগ্ধতা চলছে। প্রকৃতির এমন মুগ্ধ নিপুণতা জানান দিচ্ছে, শারদীয় দুর্গাপূজা আর বেশিদিন দূরে নয়। আকাশে সাদা মেঘের ভেলা, মন মাতানো কাশফুল আর শিউলি ফুলের মাতাল গন্ধে জগৎজননী মহামায়ার আগমন উপলক্ষ্যে উৎসব-আনন্দে মুখর হবে সকলেই।

আগামী পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশিরভেজা দূর্বাঘাসের ওপর ঝরেপড়া শিউলী ফুল কুড়ানোর সময় মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তরা। ইতিমধ্যেই শিল্পীদের দক্ষ হাতে পূর্ণরূপে ফোটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিমা গড়ার কাজ। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন, দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে।

ঢাক, ঢোল, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে ভক্তরা অধীর আগ্রহে দেবী দুর্গাকে বরণ করতে অপেক্ষা করছেন। ত্রিনয়নী দশভুজা দেবীর আগমনে সনাতন ধর্মের মানুষরা আনন্দ-উল্লাসে মেতে উঠবেন। পূজোর প্রস্তুতির আমেজ ইতোমধ্যেই বেড়ে গেছে।

মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজার মূল দিনগুলো

  • মহাপঞ্চমী: ২৭ সেপ্টেম্বর, শনিবার
  • মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবার
  • মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার
  • মহাঅষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
  • মহানবমী: ১ অক্টোবর, বুধবার
  • বিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার

মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বর্ণিল সাজসজ্জার শেষ মুহূর্তের কাজও চলছে। শিল্পীরা রঙ-তুলির বর্ণিল আঁচড় দিয়ে প্রতিমায় প্রাণ দিচ্ছেন। পূজার যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী, ভজন-কীর্ত্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানা প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।

সিলেট মহানগর ও জেলার পূজা সংখ্যা

  • সিলেট মহানগর: সার্বজনীন ১৪২টি, পারিবারিক ২০টি, মোট ১৬২টি মণ্ডপ
  • সিলেট জেলা: সার্বজনীন ৪২৭টি, পারিবারিক ২৯টি, মোট ৪৫৬টি মণ্ডপ
  • মোট সিলেট জেলা ও মহানগর মিলিয়ে: ৬১৮টি মণ্ডপে পূজা
  • উপজেলা ও থানাভিত্তিক পূজার সংখ্যা সংক্ষেপে
  • গোলাপগঞ্জ: সার্বজনীন ৫৯টি, পারিবারিক ৩টি
  • বালাগঞ্জ: সার্বজনীন ৩০টি, পারিবারিক ২টি
  • কানাইঘাট: সার্বজনীন ৩১টি
  • জৈন্তাপুর: সার্বজনীন ১৯টি
  • ফেঞ্চুগঞ্জ: সার্বজনীন ৪১টি, পারিবারিক ১টি
  • বিশ্বনাথ: সার্বজনীন ২২টি, পারিবারিক ২টি
  • গোয়াইনঘাট: সার্বজনীন ৪০টি
  • জকিগঞ্জ: সার্বজনীন ৮৪টি, পারিবারিক ১টি
  • বিয়ানীবাজার: সার্বজনীন ৪৩টি, পারিবারিক ১১টি
  • কোম্পানীগঞ্জ: সার্বজনীন ২৭টি
  • ওসমানীনগর: সার্বজনীন ৩১টি, পারিবারিক ৯টি

সিলেট মহানগর

  • কোতোয়ালী মডেল থানা: সার্বজনীন ৩০টি, পারিবারিক ১১টি
  • জালালাবাদ: সার্বজনীন ১৬টি, পারিবারিক ৪টি
  • এয়ারপোর্ট থানা: সার্বজনীন ৪০টি, পারিবারিক ১টি
  • শাহপরাণ (র.) থানা: সার্বজনীন ২৪টি, পারিবারিক ১টি
  • দক্ষিণ সুরমা: সার্বজনীন ১৪টি, পারিবারিক ১টি
  • মোগলাবাজার: সার্বজনীন ১৮টি, পারিবারিক ২টি

সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই সময়কে দেবীপক্ষ বলা হয়। দেবীপক্ষের সূচনার অমাবস্যা হলো মহালয়া, যেদিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেন,“সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, জেনারেটর ব্যবস্থা ও সরকারি নির্দেশনা অনুসরণের মাধ্যমে পূজা সম্পূর্ণ নিরাপদে অনুষ্ঠিত হবে। আশা করছি, এবারও শারদ উৎসব উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”

এ বছর দেবীর আগমন হবে গজে এবং গমন হবে দোলায়। এর পাশাপাশি আগামী ৬ অক্টোবর শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category