শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

সালিশ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে কথা কাটাকাটির জেরে ‘মুসলিম উদ্দিন’ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত মুসলিমের বাবা ও চাচাসহ ৫/৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুস‌লিম মাটিকাটা গ্রামের জোয়াহের আলীর ছেলে।

জানা যায়, মাটিকাটা গ্রামের সুজনের ভাগিনা নয়নের সঙ্গে মোবাইল অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের রাহিমের সাথে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে শুক্রবার বিকেল নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রমজান আলীর বাসায় একটি শালিসি বৈঠক হয়।

এসময় দু‍‍’পক্ষের লোকদের কথা কাটাকাটির মধ্যে মুসলিম উদ্দিন রাহিমের পক্ষ নেয়। এক পর্যায়ে তারা সবাই শালিস থেকে বের হয়ে যায়। পরে মাটিকাটা ব্রিজপাড় মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সুজন, রাকিব ও তার বন্ধুরা মুসলিম ও তার স্বজনদের এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মুসলিম।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুসলিম মারা যান। বাকি আহতদের টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুসলিম উদ্দিনের মামা আশরাফ আলী বলেন- আমার ভাগিনা কোন মোবাইল অনলাইনে জুয়া খেলার সাথে জড়িত ছিল না। পূর্ব শত্রুতার জেরে ও বালুঘাটকে কেন্দ্র করে মুসলিম উদ্দিনকে হত্যা করা হয়। তিনি আরো বলেন- এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।

এবিষয়ে নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আমজাত হোসেন বলেন, মোবাইল অনলাইনে জুয়া খেলা নিয়ে সাবেক চেয়ারম্যান মৃত রমজান আলীর বাসায় একটি সালিশ বসে। শালিসের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে সবাই চলে গেলে ব্রিজপাড় এলাকায় মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়। এতে কয়েকজন আহত হয়। তবে মুসলিম কোন জুয়ার সাথে জড়িত ছিল না। তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মাটিকাটা এলাকায় মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে অভিযুক্তদের গ্রপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category