বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সারাদেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ এক দফা দাবিতে নবম দফায় সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশে ১৫৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি সারাদেশে র‌্যাবের ৪৩৫টি টহল দল কাজ করছে।

এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনের দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার সকালে উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর পাশ থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়নপত্র বাতিল করছে।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সর্বাত্মক অবরোধের এই দফার কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগপৎ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ সফল করার জন্য দলের নেতাকর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। গতকাল রোববার ভোর ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category