বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সাভারে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

রাজধানীর উপকণ্ঠ ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা এক জোড়া হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডারদের সেনাপতি সাভার উপজেলা শ্রমিকলীগ নেতা সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার সাদেক আলী ফরাজির ছেলে হলেও দীর্ঘদিন যাবত সাভারের শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের পালিত ছেলে হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ তথ্য নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সালাম ফরাজীর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে নিহতের স্বজনদের দায়েরকৃত ২টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়াও ধান্দা ফরাজের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category