রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

সাজেকে সড়ক দুর্ঘটনা ৬ আনসার সদস্য আহত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ৬ সদস্য আহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাজেকের হাউজ পাড়ায় উঁচু টিলায় ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে ১৩ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক শফিকুল আলমসহ ১ জন নায়েব সুবেদার, ১ জন কোম্পানি কমান্ডার, ১ জন ল্যান্স নায়েক এবং ৬ জন সিপাহি আহত হয়।

জানা যায়, সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে হাউজ পাড়ায় ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে গাড়িতে থাকা আনসার সদস্য মো. মারুফসহ ৬ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে আহত সদস্যদের উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সামান্য আঘাতপ্রাপ্তদের সাজেক রিসোর্টে চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনী।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আমার গাড়ি পেছনে ছিল। পাহাড়ে ওঠার সময় হঠাৎ গাড়িটি সড়কে উল্টে গিয়ে সড়কের পাশে আম গাছে আটকে যায়। পরে গ্লাস ভেঙে তাদের উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category