শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় নিহত গলাচিপার একই পরিবারের ৪জন

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯০ Time View

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের ৪ জন। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা(৪২) ও খোকন মৃধা(৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার(৩০) ও ছেলে কাওসার(১২)। তাদের সাথে ড্রাইভারও মারা গেছে বলে জানা গেছে।

নিহত জামাল ও খোকনের মামা এবং মাইক সার্ভিস মো. সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকত। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করত। কাওসার ৭ম শ্রেণির ছাত্র। কাওসার এর মানত থাকায় প্রাইভেটকার যোগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে জান। জিয়ারত শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে  মুঠোফোনে কথা বলে।

গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন টুটু বিষয়টি নিশ্চিত করে জানান, খবরটি শুনে নিহতদের বাড়ি যাচ্ছি। একই পরিবারের ৪জন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category