শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

সংসদ অধিবেশনের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

দ্বাদশ সংসদ অধিবেশনের দিন সারাদেশে ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সকল মহানগর, সকল জেলা, সকল উপজেলা-থানায়, সকল পৌর সভা অর্থাৎ সকল ইউনিটে কালো পতাকা মিছিল হবে। আপনারা জনগনকে নিয়ে সেদিনটিতে কালো পতাকা মিছিল করে প্রতিবাদ জানাবেন এই সরকারকে।’

দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কালো পতাকা মিছিল উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়। দ্রব্যমূল্যের উধরবগতি এবং ডামি নির্বাচন বাতিলসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি শনিবার ঢাকাসহ সকল মহানগরে কালো পতাকা মিছিল হচ্ছে। এর আগেরদিন শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

নয়াপল্টনে বিকালে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এজেডেএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী. যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখেন।

সমাবেশের পর আনুষ্ঠানিকভাবে কালো পতাকা মিছিলের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকাল সাড়ে তিনটায় কালো পতাকা মিছিল শুরু হয়। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এই মিছিলে অংশ নেন। মিছিলটি নাইটেঙ্গল রেস্টুরেন্ট মোড় হয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় হয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category