সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন ফেব্রুয়ারিতে

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ জন্য আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করা হতে পারে।মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি কমিশন সভার মাধ্যমে চূড়ান্ত হবে। ইতোমধ্যে সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটার খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে কারও কোনো আপত্তি না থাকলে আমরা সেটি চূড়ান্ত করব।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে।

এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এ ছাড়া একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category