বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শ্রীপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View
মাগুরার শ্রীপুরে ২০২৩-২৪ অর্থবছরে উন্নয়ন সহায়তা ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি রিপার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ জন কৃষককে ১০টি রিপার মেশিনের চাবি হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা জানান, কৃষকগণ মেশিনের মোট মূল্যের অর্ধেক প্রদান করেন। বাকি ৫০ শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এ রিপার মেশিন দেওয়া হলো। এ মেশিন দিয়ে ধান, গম ও সরিষা কর্তন করা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category