শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শেবাচিম হাসপাতাল ও বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

বৈষম্যহীন আন্দোলনে অংশ নেয়া বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোর পরে শনিবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় ৩টি দলে ভাগ হয়ে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীরা প্রথমে হাসপাতালের আউটডোরে ওষুধ প্রতিনিধিদের উপস্থিত পেয়ে সচেতন করে বের করে দেয় এবং তাদের প্রবেশ সময়ের আগে ডাক্তারের চেম্বারে না ঢোকার জন্য অনুরোধ জানান।

এ সময় হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবার ও রান্না ঘর পরিদর্শন করে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও ডিমের মধ্যে পোকা পাওয়ায় সেই ডিম বদলানোর অনুরোধ জানায়।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকরা সঠিক সময়ে না আসায় রোগীর হয়রানি হওয়ায়ার ও প্রতিবাদ জানান।

এ সময় শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. সাইফুল ইসলামের কাছে শিক্ষার্থীরা গিয়ে বিভিন্ন অসংগতির কথা তুলে ধরে চিকিৎসার মান বাড়ানোর পাশাপাশি প্রথমে সচেতন করে পরিচালককে ২৪ ঘণ্টার আল্টিমেটাল দিয়ে আসে।

অপরদিকে বরিশালের বাজার রোডের হক মিষ্টান্ন ভাণ্ডার ও বেশ কয়েকটি মুদি দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সরকারের দেয়া সঠিক তালিকা অনুযায়ী বিক্রি এবং সরবরাহের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category