শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন শেখ হাসিনা দেশটাকে বদলে দিয়েছেন। তিনি দেশকে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে গেছেন। একটা সময় দেশ কোথায় ছিল আর আজ কোথায় আছে চারদিকে তাকালেই দেখা যায়।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

একসঙ্গে অনেক মুক্তিযোদ্ধাদের দেখে আনন্দ লাগছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা এমনি এমনি আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে আন্দোলন করে স্বাধীনতার জায়গা তৈরি করেছেন। এরপর স্বাধীনতাও এনে দিয়ে গেছেন।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা নতুন প্রজন্মকে ইতিহাস জানান। তরুণদের কাছে ইতিহাস তুলে ধরুন।

মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথাও স্মরণ করেন মন্ত্রী। তিনি বলেন, ভারত সরকার এই দিনে এক কোটি মানুষের জায়গায় করে দিয়েছিল। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category