শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল, ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগ।শুক্রবার বিকালে ক্যাম্পাসে দিবসটিকে ঘিরে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিকে পূর্ণাঙ্গ কমিটি আসার পর এটাই প্রথম কর্মসূচি থাকায় নেতাকর্মীদের মাঝে বেশ উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

কর্মসূচির প্রথমে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে আনন্দ মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে মেইন ও পরবর্তীতে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমবেত হয়। আনন্দ শোভাযাত্রা চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত থাকতে দেখা যায় নেতাকর্মীদের।

এদিকে ক্যাম্পাসের প্রধান ফটকে বাহিরে আয়োজিত সংক্ষিপ্ত ছাত্র সমাবেশে প্রায় কয়েকশো নেতাকর্মীর মাঝে তথ্যবহুল ও দিকনির্দেশক মূলক বক্তব্য দেন সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এর আগে গতকাল রাতে ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচিতে সকল পর্যায়ের নেতাকর্মী ও হল, অনুষদের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category