সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচারের দাবিতে নতুন কর্মসূচি দিল যুবদল

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দু’দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের ওপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যার বিচারের দাবি চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবি চাওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এসব কাজের নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৪ আগস্ট এবং পরশু ১৫ আগস্ট সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্ব স্ব ইউনিট নেতাদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category