সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠান:ভারতকে ব্যারিস্টার খোকন

  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে।

ব্যারিস্টার খোকন বলেন, সব রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের নির্বাহী আদেশে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিচারপতিরা শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহিদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category