বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শিক্ষিকাকে প্রধান শিক্ষকের কুপ্রস্তাব: বিচার দাবিতে ছাত্র পরিষদের অবস্থা ধর্মঘট

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখাকে একই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অনৈতিক কুপ্রস্তাবের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ এবং বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের সংগঠন ছাত্র পরিষদ৷

রোববার সকালে এ অবস্থান ধর্মঘট পালন শুরু করেছে ছাত্র পরিষদ৷

এ সময় ছাত্র পরিষদের সমন্বয়ক আব্দুল্লাহ ফারুক জানিয়েছেন, থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজ সুবর্ণচরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান৷ এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীর্ঘদিন পর্যন্ত নানা অনিয়ম ও শিক্ষক হয়রানির সাথে জড়িত রয়েছে৷

এ সময় ছাত্ররা অভিযোগ করে আরও বলেন, প্রধান শিক্ষক তার নিজের অনিয়ম ডাকতে সে ভিন্ন এলাকার রাজনৈতিক প্রভাবশালীদের স্কুল সভাপতি করে রাখতো৷ কোন কিছু বললেই হামলা মামলার ভয় দেখিয়ে কাউকে প্রতিবাদ করার সুযোগ দিতো না৷ এবিষয়ে গণমাধ্যমকর্মীরা মুখ খুললে তাদের বিরুদ্ধেও ছাত্রদের নিয়ে মিছিলের অভিযোগও পাওয়া গেছে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের বিরুদ্ধে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, একই প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষককে গত কিছুদিন আগে মারধর করে৷ এক পর্যায়ে সেই ধর্মীয় শিক্ষক প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে জুতা পেটা করে৷ এ ঘটনায় তৎকালীন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুককে স্কুল সভাপতি করে নানা হয়রানি করে এ প্রধান শিক্ষক৷

শিক্ষক এবং ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, একই স্কুলের অফিস সহকারী জয়নাল আবেদীনের সাথে সে সবসময়ই খারাপ আচরণ করে৷ চাকরির ভয়ে প্রতিবেককে কিছু না বললেও ছাত্ররা তা স্বীকার করে৷ তার নির্যাতনে বিভিন্ন গণমাধ্যম সূত্রে স্কুল ছাত্রী বিষপানের অভিযোগও রয়েছে প্রতিবেদকের হাতে৷

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি নন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন৷
পরে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোফরান উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, এবিষয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে উদ্বর্তন কর্তৃপক্ষ৷

এদিকে উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান দৈনিক আমার সংবাদকে জানিয়েছেন, যৌন হয়রানির অভিযোগ তারা পেয়েছেন, এবিষয়ে (আজ) বিকালে স্বাক্ষীদের বক্তব্য নেয়া হবে৷ পরবর্তীতে ঘটনার সত্যতার আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এ কর্মকর্তা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category