শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৫ Time View

শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  আজ শনিবার (৪মে) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এ বিষয়টি জানিয়েছেন তিনি। একইসঙ্গে  শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
শিক্ষা মন্ত্রী এ বক্তব্যর প্রেক্ষিতে নেটিজেনদের মধ্যে মিশ্র ভাবনা দেখা গেছে। কেউ এ বক্তব্য উৎসাহিত করলেও কেউ কেউ শুনিয়েছেন হতাশার বাণী।

তাপস দাস বলেন, দুই যুগ শিক্ষকতায় আছি।কত মন্ত্রী যে কত আশ্বাস দিয়ে  গেলেন,তা গুনে শেষ করা যাবে না!কিন্তু আমরা সেই তিমিরেই রয়ে গেলাম।শুধু কথায় চিড়ে ভেজে না!

শরিফুল ইসলাম বলেন, একটা গাছের ফল যেমন সবটুকু পরিপক্ক পর্যন্ত যেতে পারে না তেমনি সব শিক্ষার্থী শিক্ষার সর্বোচ্চ স্তরে যেতে পারবেনা। কিছু ঝরে যাবে। টেনেটুনে এসএসসি পর্যন্ত হয়তো নিয়ে আসা যেতে পারে। তবে এই টানতে গেলেও নরম হৃদয়ে খাতা কাটতে হবে। মন্ত্রী মহোদয়ের এই ভাবনা সঠিক নয়। শিক্ষকদের নিয়ে আগে ভাবতে হবে, তবেই শিক্ষার  মান আপনা আপনি ভালোর দিকে চলে যাবে, শিক্ষার্থীর ঝরে পড়ার হার কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category