বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭০ Time View

ময়মনসিংহের হালুয়াঘাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষককে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।বৃহস্পতিবার গাজিরভিটা ইউনিয়নের কচুয়াকুড়া গ্রামে ফজিলাতুন্নেছা কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রধান শিক্ষক গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের হাফেজ আমিনুল ইসলামের ছেলে মো. গাফফার (৩০)।

এ ঘটনায় বুধবার মেয়ের দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে শিক্ষককে আটক করে আদালতে প্রেরণ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে গত (৯ মে) বৃহস্পতিবার সকালে মাদরাসায় আসে এবং পাঠদান শেষে রাত সাড়ে ৮টার সময় বাসায় যাওয়ার সময় তাকে বাসায় এগিয়ে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক গাফফার মাদরাসা থেকে বের হয়ে মাদরাসার সামনে অশালীন আচরণ করার পাশাপাশি শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং বিভিন্ন ধরনের বাজে কুপ্রস্তাব দেন। এতে শিক্ষার্থী রাজি না হওয়ায় শিক্ষক জোর জবরদস্তি ও ভয়ভীতি প্রয়োগ করে।

এ ঘটনাটি শিক্ষার্থী বাসায় গিয়ে তার পরিবারকে জানালে শিক্ষার্থীর দাদা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category