বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৬৬ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২টি স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)।

আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত হয় এরপর অটোভ্যান চালক আহত হয়।

এছাড়াও বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয়।

শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category