শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

লিভার ট্রান্সপ্ল্যান্টে আমরা সফলতা পাচ্ছি : বিএসএমএমইউ উপাচার্য

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, লিভার ট্রান্সপ্ল্যান্টে আমরা সফলতার মুখ দেখেছি। যদিও এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, তারপরও আমরা ক্রমান্বয়ে প্রতি মাসে একটি করে লিভার ট্রান্সপ্লান্ট করতে চাই, এটাই আমাদের লক্ষ্য।

শনিবার (২৭ জানুয়ারি) বিএসএমএমইউ শহীদ ডা. মিলন হলে আয়োজিত ‘শিশুদের লিভার সার্জারি ও নতুন জীবনের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির শিশু সার্জারি বিভাগ।

উপাচার্য বলেন, আগামী ২৬ মার্চের আগে আমরা আরেকটি লিভার ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রোবটিক্স সার্জারি চালু করবো। ইন্সট্রুমেন্ট চেয়েছি, আশাকরি এ বছরের মধ্যেই আমরা রোবটিক্স চালু করতে পারবো।

তিনি বলেন, লিভার প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। ইউরোপে দুই কোটি টাকার মত খরচ হয়। ভারতে ৬০ থেকে ৭০ লাখ এবং বাংলাদেশে আনুমানিক ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়। শিশুর লিভার প্রতিস্থাপন আমাদের স্বপ্ন। যা পূরণে প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি দরকার।

তিনি আরও বলেন, আমাদের দেশে কিডনি, লিভার, কর্ণিয়া দিতে হলে নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ দিতে পারে না। আইনের কারণে এটা পারা যায় না। কিন্তু দেশের বাইরে কেউ ইচ্ছে করলেই একজন আরেকজনকে মানবিক কারণে এসব দান করতে পারে। আমরা এই আইনের বিষয়ে কাজ করবো। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category