বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

লাইব্রেরি ও ল্যাবরেটরি জামানত ফেরত পাবেন শিক্ষার্থীরা:ইসলামী বিশ্ববিদ্যালয়

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৩ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সময় লাইব্রেরি ও ল্যাবরেটরি জামানত বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হয় শিক্ষার্থীদেরকে। স্নাতক ও স্নাতকোত্তর শেষে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এসব জামানতের টাকা ফেরত নিতে পারবেন।

কিন্তু এ সম্পর্কে অবগত না হওয়ায় গত ১৫-১৬ বছরে জামানতের টাকা ফেরত নিতে আবেদন করেননি কোনো শিক্ষার্থী। তবে শিক্ষার্থীরা আবেদন করলে অবশ্যই জামানতের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে অ্যাকাডেমিক শাখা।

খোঁজ নিয়ে জানা যায়, ভর্তির সময় লাইব্রেরি জামানত বাবদ ৩০০ টাকা পরিশোধ করতে হয় শিক্ষার্থীদেরকে। এছাড়াও বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ল্যাবরেটরি জামানত বাবদ জমা দিতে হয় আরও অতিরিক্ত ৩০০ টাকা। উভয় জামানতই পরবর্তীতে ফেরতযোগ্য।

অ্যাকাডেমিক শাখার তথ্য অনুযায়ী, পূর্বে অধিকাংশ শিক্ষার্থী জামানতের টাকা ফেরত নিতে অবেদন করলেও ২০০৮-২০০৯ সালের পর থেকে এখন পর্যন্ত একজন শিক্ষার্থীও আবেদন করেননি। এর পেছনে শিক্ষার্থীদের অসচেতনতার দারুণ বিষয়টি সম্পর্কে অবগত না হওয়াকেই মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে স্নাতক সম্পন্ন করা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, ভর্তির সময় আমাদেরকে বিভিন্ন খাতে ফি জমা দিতে হয়। আসলে কোন কোন খাতে জমা দিচ্ছি সেটা আমরা ঠিকভাবে জানি না। আর জামানতের টাকা ফেরতের বিষয়টাও আমাদের অবগতিতে ছিল না। যদি ফেরত পাই তাহলে আমরা অবশ্যই আবেদন করবো।

এ বিষয়ে অ্যাকাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার লিয়াকত আলী বলেন, জামানতের টাকা ফেরত নিতে আগে অধিকাংশ শিক্ষার্থীই আবেদন করতেন। তখন আমরা অ্যাকাডেমিক শাখার পরিচালকের নামে চেক ইস্যু করে অগ্রিম টাকা নিয়ে রাখতাম। শিক্ষার্থীরা আসলে তাদের নামের পাশের স্বাক্ষর নিয়ে হাতে হাতে টাকা দিয়ে দিতাম। কিন্তু ২০০৮-০৯ সালের পর থেকে আর কোনো শিক্ষার্থী আবেদন করেনি।

তিনি আরও বলেন, হয়তো শিক্ষার্থীরা টাকা ফেরতের বিষয়ে অবগত না হওয়ার কারণে এমনটা হচ্ছে। তবে শিক্ষার্থী আবেদন করলে অবশ্যই তদের টাকা ফেরত দেওয়া হবে। তবে আগের মতো আর হাতে হাতে না দিয়ে বর্তমানে অগ্রণী ব্যাংক অ্যাকউন্টের মাধ্যমে আমরা লেনদেন করবো।

শিক্ষার্থীরা আবেদন করবেন যেভাবে:

জামানতের টাকা ফেরত নিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে শিক্ষার্থীদেরকে বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালকের (লাইব্রেরি জামানতের ক্ষেত্রে প্রযোজ্য) সুপারিশসহ অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর লিখিত একটি আবেদনপত্র বৃত্তি শাখায় জমা দিতে হবে। আবেদনপত্রে শিক্ষার্থীদেরকে অবশ্যই তাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করতে হবে। পরবর্তীতে ওই অ্যাকাউন্টের মাধ্যমেই জামানতের টাকা লেনদেন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category