শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সুইডেনের ক্রাউন প্রিন্সেস

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে এসেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা নর-নারীদের সাথে কথা বলবেন সুইডেনের রাজকন্যা এমনটাই জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনসহ ঢাকাস্থ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category