শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রেলওয়ের পরীক্ষায় জালিয়াতি, ৩ পরীক্ষার্থীর জেল

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার তিন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ভোলার চর ফ্যাশনের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাদা, গাইবান্ধার পলাশবাড়ীর আব্দুস সামাদের ছেলে মো. রুবেল এবং মাগুরার মোহাম্মাদপুরের মৃত রেজাউল করিমের ছেলে মো. শিহাব।

আজ রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ।এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।অপর দিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।এরপর তাদের বিরুদ্ধে ডেমরা থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ঢাকা উইংয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা পুলিশ সমন্বয় করে ওই কেন্দ্রে অভিযান চালায়। এসময় ওই তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টারকার্ড ও ব্লুটুথ) হাতেনাতে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, একটি চক্রের সঙ্গে তারা প্রত্যেকে ১৬ লাখ টাকার চুক্তি করে পরীক্ষায় অংশ নেন।থানা পুলিশ জানিয়েছে, ইলেকট্রনিক ডিভাইসের (মাস্টার কার্ড) মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অপর প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীকে পাঠানো হয়।আটকদের মধ্যে শিহাবের কানের ভেতর এখনও একটি ক্ষুদ্র ম্যাগনেটিক হেয়ারিং ডিভাইস রয়েছে, যা বের করতে বিশেষ যন্ত্রের প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category