সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

রাত ১২টার পর মোটরসাইকেল চললেই আইনি ব্যবস্থা

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। এ সময় কেউ মোটরসাইকেল চালানোর চেষ্টা করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ৭২ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করতে পারবে।

এদিকে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২ পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আরো কিছু যানবাহন। এসবের মধ্যে রয়েছে, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ অন্যান্য যানবাহন।

তবে এবার ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচল করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category