বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই হাসপাতালে আন্দোলনে গুরুতরভাবে আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ মোট ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন, আহতের মধ্যে চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থার এখন উন্নতির দিকে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চারজনকেই দেখেছেন প্রধান উপদেষ্টা।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে, শেখ হাসিনা সরকার উৎখাতের এক মাস পূর্তি উপলক্ষে এক লিখিত বক্তব্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনের আহতদের উন্নত চিকিৎসার ও শহিদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করা হচ্ছ। এর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। এছাড়া যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category