মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

রাজধানীর কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৭২ Time View

এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। পুলিশ বক্সটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে রোববার (১৯ মে) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্ল্যা বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং সড়কে যানচলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মিরপুর-১০ নম্বর চত্বরে থাকা চালকদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মিরপুর-১০ নম্বর থেকে সরে তারা হয়তো কালশীতে গিয়ে রাস্তায় আগুন দিয়েছে।

বেলা সাড়ে চারটার দিকে মিরপুর-১০ নম্বর চত্বর থেকে অটোরিকশাচালকদের সরিয়ে দেয় পুলিশ। এতে মিরপুর-১০ এলাকায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

সেতুমন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যেন না পারে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে, তা বাস্তবায়ন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category