শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাজধানীতে ৩ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার মো. নূরনবী এ তথ্য জানান।

শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের কুতুবখালী পকেট গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার মো. নূরনবী জানান, তিনজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভারের কুতুবখালী পকেট গেইট সংলগ্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪৪ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category