শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাঙ্গামাটিতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৮৯ Time View

রাঙ্গামাটিতে সেনাবাহিনী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করেছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় রাঙ্গামাটি রিজিয়নে প্রান্তিক হলের মাঠে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এ সহায়তা তুলে দেন।

এসময় তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালি পরিবারকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৪টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ০৪ বান ঢেউ টিন, মাদ্রাসার জন্য ০৩টি ফ্যান এবং দুস্থ ব্যক্তিকে চিকিৎসায় এক লাখ ২৬হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সেনাবাহিনী কাজ করছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় মেজর তাজদিক বিন নজরুলসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category