বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাঙ্গামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

‘সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে, রাঙ্গামাটি জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সম্মেলন কক্ষ (এনেক্স ভবনে) দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এ সময় জেলা পরিষদের সদস্য ও সমাজ কল্যাণ বিভাগের আহবায়ক প্রবর্তক চাকমা  বিশিষ্ট শিক্ষানুরাগী অঞ্জুলিকা খীসা, সুশীল সমাজের প্রতিনিধি মণিরুজ্জামান মহসিন রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা সমাজ সেবার পক্ষ থেকে  ঋণ বিতরন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এর আগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যাটিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category