বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

রাঙামাটির কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

দীর্ঘ দুই মাসের অধিক সময় বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাঙামাটির কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিলস (কেপিএমে) পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাসেরও অধিক সময় ধরে কাগজ উৎপাদন কাজ বন্ধ ছিল। ইতিমধ্যে সব সংকট কাটিয়ে আমরা বুধবার রাত সাড়ে ৮টা থেকে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি।

বলেন, বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেপিএম ৮ মেট্রিকটন কাগজ উৎপাদন করেছে। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, বুধবার রাত থেকে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারী সকলের পক্ষ থেকে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category