মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফারহানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির মতবিনিময় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ হরমুজ প্রণালিতে বন্ধু দেশগুলোকে বিশেষ সুবিধা দেবে ইরান

রাঙামাটিতে ‘আশা’ শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৩ Time View

রাঙামাটির কাউখালী উপজেলা বেতবুনিয়া বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশার শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় আশা এনজিও কাউখালী উপজেলা বেতবুনিয়া ব্রাঞ্চের আয়োজনে, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ পাঠদান কেন্দ্রে অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নন্দিতা চৌধুরীর সভাপতিত্বে এ সময় কেন্দ্র মনিটর, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজে, উপাধ্যক্ষ মো. আব্দুল কাদের, আশা রাঙামাটি আঞ্চলিক অফিসের রিজিওনাল ম্যানেজার মো. ছালেহ উদ্দিন, এডুকেশন অফিসার আশা চট্টগ্রাম জেলার মো. আরিফুল ইসলাম, আশা বেতবুনিয়া সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার তাপস কান্তি চাকমাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় আশার এডুকেশন অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, আশা দেশব্যাপী দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে দেশব্যপী ১৫ হাজার ৬১২টি প্রাথমিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার শিক্ষার্থীকে পাঠ আয়ত্ত করতে সহযোগিতা করছে এছাড়াও মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৬৪টি জেলার ৬৪টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬০০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category