বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

রাউজানে ছাতা ও শরবত বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে চট্টগ্রামের রাউজান উপজেলায় বিতরণ করা হয়েছে ছাতা। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফলমূল ও শরবত।

মঙ্গলবার রাউজান মুন্সিরঘাটা চত্বরে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

রোদে সুরক্ষার জন্য ছাতার পাশাপাশি শরবত, ফলমূল পেয়ে খুশি পথচারীসহ নিম্ন আয়ের মানুষ। এ সময় ছাত্র ছাত্রী, কৃষক এবং শ্রমিকদের মাঝেও বিতরণ করা হয় ছাতা।

রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, পৌর কাউন্সিলর আলমগী আলী, বশির উদ্দিন খান, জানে আলম জনি, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, জাহাঙ্গীর আলম,আহসান হাবিব চৌধুরী, তপন দে, ইকবাল হোসেন চৌধুরী, আজম আবু জাফর রাশেদ, আজাদ খান, আজিজ উদ্দিন ইমু, এমদাদ হোসেন রিপন, সাবের উদ্দিনসহ যুবলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category