রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাণিজ্য সহযোগিতা বাড়াতে পাকিস্তান-বাংলাদেশের নতুন সমঝোতা ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান

রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে:ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পণ্যের দাম অতিরিক্ত বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।বুধবার (২৪ জানুয়ারি)  রমজান উপলক্ষ্যে দ্রবমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ৷

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম ইশতেহার ছিলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। আর এ লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্দ্যেগে কেবিনেট মিটিং হয়েছে। সে মিটিং বাজার নিয়ন্ত্রণে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে আমদানিকৃত পণ্যের নানান কারণে বাড়ছে। তাই সে সব দিক খেয়াল রেখে কাজ করছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। তবে দেশি পণ্য ও খুচরা বাজারে অতিরিক্ত দাম নিয়ে বেশ উদ্বিগ্ন। সে বিষয়ে এবার কাজ করা হবে।

রমজান মাসকে কেন্দ্র করে, পুরো এক মাসের বাজার এক সঙ্গে না কেনার আহ্বান ও জানান ভোক্তার ডিজি। তিনি বলেন, আমাদের সাধারণ মাসে চিনি, তেল ও ডালের চাহিদা দেড় লাখ টন থাকলেও রমজানে তার দ্বিগুণ হয়। কিন্তু সবাই যখন পুরো মাসের বাজার একসাথে কিনতে যায়, তখন সাপ্লাই চেনে সমস্যা। এতে করে বেড়ে যায় দাম। তাই সর্বোচ্চ এক সপ্তাহের ওপরে বাজার না করার অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category