শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

যেই সরকার গঠন করে সেই রাবন হয়ে যায়: ভিপি নুর

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম ওরফে ভিপি নুর বলেছেন কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে জন্ম দিয়েছি আমরা। সরকারি সরকারি চাকুরিতে একটি বৈষম্য এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিল যারা লংঙ্কায় যায় তারাই রাবন হয়, যেই সরকারে যায় পুলিশ বলেন প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয় সব কিছুতে তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করে। শুধু হাসিনার পনেরো বছর না যে দল ক্ষমতায় ছিল তারাই এরকম করেছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুরের নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,শেখ হাসিনা যেভাবে নিজেকে আল্লাহ খোদা পর্যায়ে নিয়ে মানুষের উপর যেভাবে জুলুম নিপীড়ন করেছে, নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশে যে একটা রাম রাজত্ব চালিয়েছিলো আল্লাহ খোদাকে ভয় করেন নাই এই রকম ভাবে আবার কেউ করে নাই। নিজেকে প্রায় নমরুদের কাতারে নিয়ে গিয়েছিল।

এসময় শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্য বিরোধী ছাত্র আব্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category